ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

নাটোরের সিংড়ায় আবারও পানিতে ডুবে তামিম হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কুমিড়া গ্রামের কৃষক জহুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় পাশবর্তী একলাসপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।


ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ বাদশা বলেন, নিহত কিশোর তামিম হোসেন মানসিক ভাবে মৃগী রোগী ছিল। তার মা বেবী বেগমের একলাসপুর গ্রামে দ্বিতীয় বিয়ে হয়। আর বিয়ের পর থেকে সে মায়ের কাছে থাকত। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সারাদিন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় বাড়ির পার্শ্বে একটি পুকুরে তার পায়ের সেন্ডেল দেখতে পায় এলাকাবাসী। পরে ওই পুকুর থেকে রাত ৯ টায় তার লাশ উদ্ধার করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑